এম এম সি মেহেদীঃ বাগেরহাটে মানবকল্যানে ও সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করছে স্থানীয় প্রতিষ্ঠান নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিমিটেড। সৃষ্টি হয়েছে প্রতিষ্ঠানটিতে সহ¯্রাধিক মানুষের কর্মসংস্থান । ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা বিস্তার, দারিদ্র নিরসন, বেকারত্ব দূরিকরণ, কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণসহ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। সততা, আমানতদারি, পেশাদারিত্ব ও জনসেবায় অবদান রেখে ইতোমধ্যে এ অ লের মানুষের কাছে ইতিবাচক কোম্পানিতে পরিনত হয়েছে । বর্তমানে প্রতিষ্ঠানের সাথে ১৮ হাজার লোক অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা করে লাভবান হচ্ছেন।
বাগেরহাটে বর্তমানে সাবিল ডিজিটাল প্রিন্টার্স, সাবিল কনস্ট্রাকশন, সাবিল ড্রেজিং ইন্টারন্যাশনাল, ডেইরি ফার্ম, মৎস্য খামারসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান চলমান রয়েছে।
প্রতিষ্ঠান থেকে সুবিধাভোগীরা বলছেন, জেলা শহরে নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানে কাজ করে আমরা স্বচ্ছল জীবন যাপন করা সহ পরিবার পরিজন নিয়ে ভাল আছি। আমরা জেলা শহর থেকে আধুনিক প্রিন্টার্সের মাধ্যমে জেলার প্রত্যন্ত অ লের লোকজনের প্রিন্টিং চাহিদা মেটাচ্ছি। আগে ছোটখাট প্রিন্টিং কাজ করতে জেলার বাইরে যেতে হত, এখন আর যাওয়া লাগে না।
বিনিয়োগকারীরা বলছেন আমরা স্বল্প পূজিতে নিউ বসুন্ধরার সাথে ব্যবসা করে লাভবান হচ্ছি।
নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটের কর্মকর্তা তালুকদার নাদিম হোসেন বলেন, বর্তমানে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, যেখানে সহ¯্রাধিক কর্মকর্তা কর্মচারী চাকুরী করছে। এছাড়া বেশ কয়েকটি প্রতিষ্ঠান নির্মানাধীন রয়েছে।
নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান তালুকদার বলেন, আমাদের এ অ লে রিয়েল এস্টেট ব্যবসার কোন প্রচলন ছিল না। মাঝে মধ্যে আমি কিছু জমি ক্রয় করে বিক্রয় শুরু করি। বর্তমানে কোম্পানির অধীনে সাবিল মৎস্য খামার, বাগেরহাট আদর্শ ক্যাডেট একাডেমী, সাবিল ডেইরি ফার্ম, বাগেরহাট ট্রেডিং নামে বেশ কয়েকটি প্রতিষ্ঠান চালু রয়েছে। এছাড়াও এ অ লের শিক্ষা বিস্তার, কর্মসংস্থান, দারিদ্র দূরীকরণসহ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে অনেক পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।


