এম এম সি মেহেদী কাটাখালী: বাগেরহাটে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহরের খানজাহান আলী ডিগ্রি কলেজের সামনে থেকে র্যালিটি বের হয়ে সার্কিট হাউসে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রসাশক তপন কুমার বিশ^াস। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মো. কামরুল ইসলাম, সনাকের সভাপতি প্রফেসর এবি এম মোশারফ হোসাইন, সনাক সদস্য এ্যাডভোকেট শাহ আলম টুকু, জেলা তথ্য কর্মকর্তা ফরিদ উদ্দিন, অধ্যক্ষ আসিফ উদ্দিন রাখি সহ সরকারি কর্মকর্তা, স্কুল কলেজের ছাত্র ছাত্রী বৃন্দ।
বক্তারা বলেন, তথ্য অধিকার আইনের প্রকৃত সুফল অর্জনে সরকার, তথ্য কমিশন ও জনগন এই তিন অংশীজনের কার্য্যকর সমন্বয় ও অংশগ্রহণ খুবই জরুরী। তাই জনগনকে এই আইন ব্যাবহারে উৎসাহিত করার পাশাপাশি সরকার, সুশীল সমাজ, বেসরকারি সংগঠন এবং গনমাধ্যমের সমন্বিত উদ্যোগ নেওয়াই একমাত্র কার্যকর উপায়।


