বাগেরহাটে বাবা ছেলের মনোনয়নপত্র সংগ্রহ করল আওয়ামী লীগ

এম এম সি মেহেদী: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের দুটি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাবা ও ছেলের মনোনয়নপত্র সংগ্রহ করেছে আওয়ামী লীগ। সোমবার দুপুরে রিটার্নীং কর্মকর্তা বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ^াসের কাছ থেকে জেলা আওয়ামী লীগের নের্তৃবৃন্দ এই মনোনয়নপত্র দুটি সংগ্রহ করে।

এরআগে গতকাল রোববার আওয়ামী লীগ থেকে শেখ পরিবারের এই দুই সদস্য বাবা ও ছেলেকে বাগেরহাটের দুটি আসন থেকে মনোনয়নের চিঠি দেয়।
বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনে শেখ হেলাল উদ্দিন এবং বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে শেখ হেলাল উদ্দিনের ছেলে শেখ তন্ময়ের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেয়ায় বাবা ও ছেলে পাশাপাশি দুটি আসন থেকে আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে মনোনয়ন সংগ্রহের সময় তারা কেউ উপস্থিত ছিলেন না।

বাগেরহাট-১ আসনের প্রার্থী শেখ হেলাল উদ্দিনের পক্ষে মনোনয়নপত্রটি সংগ্রহ করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ এবং বাগেরহাট-২ আসনের প্রার্থী শেখ তন্ময়ের মনোনয়নপত্রটি সংগহ করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান। এসময় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।