বান্দরবনের ক্যাচিংঘাটায় দোকান ও বসতবাড়িতে আগুন

রেজাউর করিম, বান্দরবানঃ বান্দরবান সদরের ক্যাচিংঘাটা বাজারে আগুন লেগে প্রায় ১৬টি দোকান ও ছয়টি বসত বাড়ি পুড়ে গেছে। ঘটনাস্থলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এক নারীসহ চার জন অগ্নিদগ্ধ হয়েছেন। গতকাল আনুমানিক ভোর  সাড়ে চার টায়   অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের সূত্র থেকে জানা যায়। অগ্নদিকাণ্ডে দগ্ধ ব্যাক্তিরা হলেন হলেন– জাহাঙ্গীর আলম, মো: জয়নাল, মো: আনিসুর রহমান, জাহাঙ্গীর এবং জেসমিন আক্তার। এদের মধ্যে জেসমিন আক্তারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় লোকদের কাছ থেকে জানা যায় ভোরে ক্যাচিংঘাটার মাহাবুবের মেকানিকের দোকান থেকে হঠাৎ আগুন জ্বলে উঠে এবং তা অল্প সময়ের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে।
এতে করে প্রায় ১৬ টি দোকন পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া বাজারের পেছনে থাকা প্রায় ছয়টি বসত বাড়িও পুড়ে যায়। ান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন বলেন, “একটি মেকানিকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানতে পেরেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা জানতে পারিনি। তদন্ত করে বিস্তারিত জানা যাবে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বলে ধারণা করা হচ্ছে।” উল্লেখ্য আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বান্দরবান ফায়ার সার্ভিসের একটি ও চট্টগ্রামের সাতকানিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে।