মোঃ আসাদুল ইসলাম বান্দরবান: আজ ১৮ ই অক্টোবর ২০২২ রোজ মঙ্গলবার ৩ ঘটিকার সময় বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চে, বান্দরবান পার্বত্য জেলা,বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯ তম শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃতিত্বে, শেখ রাসেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প অর্পণ করা হয়। সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান পার্বত্য জেলা, জনাব পুলু মারমা সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান পার্বত্য জেলা, জনাব সাদ্দাম হোসেন মানিক এর সঞ্চালনায়। অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ ইসলাম বেবি, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান পার্বত্য জেলা ও মেয়র বান্দরবান পৌরসভা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব লক্ষী পদ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, বান্দরবান পার্বত্য জেলা,জনাব ক্য সা প্র, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, বান্দরবান পার্বত্য জেলা,জনাব অজিত কান্তি দাস, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, বান্দরবান পার্বত্য জেলা,জনাব চৌধুরী প্রকাশ বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, বান্দরবান পার্বত্য জেলা।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান পার্বত্য জেলার নেতাকর্মীরা, বান্দরবান পার্বত্য জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সকল স্তরের জনগণ। এ সময় বক্তারা শেখ রাসেলের জীবনী তুলে ধরেন।


