বার্ষিক পরীক্ষার প্রশ্ন ফাসের অপরাধে চৌগাছায় এক যুবককে আটক দন্ড প্রদান

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় বার্ষিক পরীক্ষার বোর্ড হতে প্রাপ্ত নবম শ্রেণির গণিত প্রশ্ন নেট হতে ডাউনলোড ও পরীক্ষার্থীর কাছে বিক্রয়ের অপরাধে কামরুজ্জামান ডাবলু নামে এক যুবকের নিকট থেকে মোবাইল কোর্টের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সে পাচনমনা গ্রামের আতিয়ার রহমানের পুুুত্র এবং উপজেলা গেটের সামনে তার কম্পিউটারের দোকান আছে এবং দুপুর ১২টায় কম্পিউটার দোকানের সামনেে মোবাইলকোর্ট বসিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারুফুল আলম পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০ এর ৪২ এর ৯ ধারায় তাকে এই সাজা দেন। অপরাধ স্বীকার করে ক্ষমা চাওয়ায় তাকে এই সাজা দেয়া হয়। এসময় চৌগাছা থানার উপ-পরিদর্শক গিয়াস উদ্দিন ও ইউএনও অফিসের সিএ মহিউদ্দিন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলম ইহার সত্যতা নিশ্চিত করেন এবং বলেন অপরাধ স্বীকার করায় কামরুজ্জামান ডাবলু কে ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে দশ দিনের কারাদন্ড দেয়া হয়। আটককৃত দুইজন অপরাধীর মধ্যে ইয়াছিন আরাফাতের অপরাধ প্রমাণিত না হওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়। পরে জরিমানার টাকা পরিশোধ করে সাড়ে বারটার দিকে সে মুক্ত হয়।