মোঃ আবু সুফিয়ান বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পৃথক দুটি ঘটনায় সূভা রানী (৪৫) ও বাবুল হোসেন (৩২) নামে দুইজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে বাবুল হোসেন ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয়ে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। এতে অভিমান করে নিজ স্বয়ন ঘরে সকাল ৯টার দিকে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলে বাবুল। এতে বাবুল অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন জানতে পারে, তাৎক্ষণিক বাবুলকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করেন। পরিবারের লোকজন এম্বুলেন্স যোগে বাবুলকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুরে বাবুল হোসেনের মৃত্যু হয়।
জানা গেছে,নিহত বাবুল হোসেন বড় বালিয়াডাঙ্গী উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বেলতলা গ্রামের শামসুল হকের ছেলে।
অপরদিকে স্বামী জমি বিক্রি করতে চাইলে জমি বিক্রিতে বাধা দেয় স্ত্রী সূভা রানী। জমি বিক্রয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে শাশুড়ির সাথে গতকাল মঙ্গলবার (১২ এপ্রিল) ঝগড়া হয় সূভা রানীর।
এরপর আজ বুধবার (১৩ এপ্রিল) ভোর ৪টায় অভিমান করে নিজ শোয়ার ঘরে দানাদার বিষপান করে সূভা। বিষ খাওয়ার বিষয়টি জানতে পেরে, পরিবারের লোকজন সুভা রানীকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, নিহত সূভা রানী বালিয়াডাঙ্গী উপজেলার ধর্মতলা ইউনিয়নের বগাদীঘি ডাঙ্গাপাড়া গ্রামের পরেশ চন্দ্রের স্ত্রী।
এ বিষয়ে ধনতলা ইউনিয়নের চেয়ারম্যান শ্রী সমর কুমার বলেন, পরেশ চন্দ্র জমি বিক্রি করতে চাইলে তার স্ত্রী সূভা রানী জমি বিক্রিতে বাধা দেয়। এই নিয়ে অভিমান করে ভোরবেলায় সবার অগোচরে দানাদার বিষপান করে সূভা রানী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম বলেন, কোন পরিবারের অভিযোগ না থাকায়।
প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করে দুইটি পৃথক ঘটনায় দুইটি ইউডি মামলা হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


