মোঃ আবু সুফিয়ান বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী বালিয়াডাঙ্গী উপজেলার ৭নং আমজানখোর ইউনিয়নের মাহাত বস্তি গ্রামে তাজমিন আক্তার বিথী নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।
জানা যায়-বালিয়াডাঙ্গী উপজেলার ৭নং আমজানখোর ইউনিয়নের মাহাত বস্তি গ্রামের মনির উদ্দিনের ছেলে মামুন (২৪) এর সাথে ২/৩ মাস আগে একই উপজেলার পাড়িয়া ইউনিয়নের রায়মহল গ্রামের মৃত – তোজাম্মেল হকের মেয়ে তাজমিন আক্তার বিথীর পারিবারিক ভাবে বিবাহ হয়। বিয়ের পর থেকেই বিথীর সঙ্গে মামুনের পরিবারের কলহ ও বাকবিতন্ডা লেগেই থাকত। এরই মধ্যে আজ সোমবার (১আগস্ট) দুপুরে মামুনের বাড়ির (নববধূর) স্বামীর বাড়ির শয়ন ঘরের সঁড়ের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত তাজমিন আক্তার বিথীর মরদেহ উদ্ধার করে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। গৃহবধূ তাজমিন আক্তারের স্বজনদের দাবি- তাজমিনকে মারপিট ও অমানবিক নির্যাতন করে মারা হয়েছে। ইউনিয়নের চেয়ারম্যান আকালু ডঙ্গা বলেন- আমি এসে মামুনের বাড়িতে ওই নববধূকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই আসলে ঘটনাটা কি ঘটেছে তা আমি জানিনা।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম জানান- নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গেষ পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


