মোঃ জয়নাল আবেদিন রুহিয়া থানা ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত এলাকা থেকে ৩টি কষ্ঠি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) জানান, উদ্ধারকৃত মূর্তি ৩টির অনুমানিক মূল্য ৬৬ লাখ টাকা।
বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্ত থেকে গত রোববার অনুমানিক রাত সাড়ে ১১টার দিকে মূর্তি ৩টি উদ্ধার করা হয়েছে।
ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র সহকারী পরিচালক মোঃ রাজ মাসুদ জানান গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্ত থেকে মালিকবিহীন প্রায় ৩৬ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি ও ১২০গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি টহল দল। এছাড়া বিজিবি অন্য একটি টহল দল সদর উপজেলার আখানগর থেকে মালিকবিহীন প্রায় ৩১কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করে।
বিজিবি জানান, সম্ভবত টহল দলের উপস্থিত জানতে পেরে চোরাচালান কারবারিরা মূর্তি ফেলে পালিয়ে গেছে, মূর্তি গুলো উদ্ধার করা হয়েছে তবে কাউকে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি।


