“বাল্যবিবাহ যেখানেই ‘স্বপ্ন প্রয়াস’ রুখতে প্রস্তুত সেখানেই”

সোহেল পারভেজ; কুষ্টিয়াঃ আজ সোমবার (৮ই জুলাই ) স্বপ্ন প্রয়াসের পরিচালক এম.এস রানা বিশ্বস্তসূত্রে জানতে পারে জেলার  হরিপুর ইউনিয়ন-এর কান্তিনগরের  বাসিন্দা  শাহেব আলীর অষ্টম শ্রেণী পড়ুয়া মেয়ে সুমাইয়া আক্তারের বিবাহ ধার্য হয়েছে।  বিষয়টি তিনি তাৎক্ষনিক সংগঠনের সভাপতিকে জানান।  ফলশ্রুতিতে স্বপ্ন প্রয়াসের সভাপতি সাদিক হাসান রহিদ দ্রুত বিষয়টি কুষ্টিয়া সদরের মহিলা বিষয়ক কর্মকর্তা মর্জিনা খাতুনকে অবহিত করেন। তিনি তাদেরকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে বলেন এবং সত্যতা যাচাই করে বিষয়টি ইউ.এন.ও কে অবহিত করতে বলেন। অতঃপর, স্বপ্ন প্রয়াসের কর্মীরা ঘটনাস্থলে যান এবং ঘটনার সত্যতা পান।
তারা ঘটনাস্থলে পৌঁছে জানতে পারে মেয়েটি নাম সুমাইয়া আক্তার । এবছরে মেয়েটি দি ওয়ান্ড হাই স্কুলে অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছে।
সংগঠনের সভাপতি ও অন্যান্যরা মেয়েটির বাবা ও আত্নীয়স্বজনদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে অবগত করেন। তাদেরকে সুন্দরভাবে বুঝানোর পরও তারা তাদের ওপর চড়াও হন। ফলশ্রুতিতে তারা কুষ্টিয়া সদরের ইউ.এন.ও কে মোবাইল কলের মাধ্যমে সকল বিষয় জানান। তিনি সংগঠনটির সভাপতিকে পুলিশি সহায়তা দিতে চান এবং তাঁর পূর্বে সভাপতির মাধ্যমে মেয়েটির বাবা ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে আলোচনা করেন।  যার ফলে তারা বিষয়টি সম্পর্কে বুঝতে সক্ষম হোন এবং মুচেলেকা দিয়ে বিবাহ বন্ধে রাজী হোন।
স্বপ্ন প্রয়াস এর কর্মীরা কুষ্টিয়া সদর ইউএনও জনাব জোবায়ের হোসেন চৌধুরীর কথামত মেয়ের বাবার জবানবন্দি নেয়। জবানবন্দীতে মেয়ের বাবা সাহেব আলী বলেন, “আমার মেয়ের বয়স না হওয়া পর্যন্ত আমি মেয়ের বিয়ে দিবো না এবং তার পড়াশোনা চালিয়ে যাবো”।
অতঃপর, স্বপ্ন প্রয়াস এর সভাপতি, সদস্যাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতে বাল্যবিবাহ মুচলেকা গ্রহন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,  “স্বপ্ন প্রয়াস”-এর সদস্য  রহমত,ফাহিম, চমক ও এলাকাবাসী।