নিজস্ব প্রতিনিধিঃ কুষ্টিয়া জেলার সদর উপজেলার হাটশহরিপুর ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের ৭ম ও ৮ম শ্রেণির দুই ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন কুষ্টিয়ার অন্যতম সামাজিক সংগঠন “স্বপ্ন প্রয়াস”-এর সদস্যরা।
জানা যায়, হাটশহরিপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বালিয়াকান্দি এলাকার বাসিন্দা লিটন মিয়া তার ৮ম শ্রেনী পড়া কন্যা রিয়া খাতুনকে এবং ৫ নং ওয়ার্ডের বাসিন্দা আবু সাঈদ তার ৭ম শ্রেনী পড়ুয়া কন্যা হালিমা খাতুনকে বিয়ে দিতে চলেছে।
খবর পেয়ে ” স্বপ্ন প্রয়াস”এর সভাপতি ও কিছু সদস্যারা মিলে বিয়ের পূর্বের দিন পরিবার দুটির সাথে কথা বলেন এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে অবহিত করেন কিন্তু পরিবার দুটি কিছুতেই তাদের কথা রাখেন না।
তারা ফিরে আসেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত ব্যক্ত করেন।
রাতে “স্বপ্ন প্রয়াস”-এর প্রধান নির্বাহী, সভাপতি ও অন্যান্য সদস্যরা মিলে আলোচনার মাধমে চুড়ান্ত সিদ্ধান্তে গ্রহন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার সকল প্রস্তুতি গ্রহন করেন।
পরিকল্পনা অনুযায়ী, বিয়ের দিন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাবা মর্জিনা খাতুন ও স্থানীয় চেয়ারম্যান স্মপা মাহমুদের সহায়তায় বাল্যবিবাহ দুইটি মুচলেকা গ্রহনের মাধ্যমে বন্ধ করা সম্ভব হয়।
পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে অভিভাবকগণ মুচলেকা দেন।
তাছাড়া উপস্থিত ছিলেন, স্বপ্ন প্রয়াসের সভাপতি সাদিক হাসান রহিদ, তারণ্যে ৭১ এর সভাপতি ধ্রুব, স্থানীয় জনপ্রতিনিধিগন ছাড়াও “স্বপ্ন প্রয়াস” সহ-সভাপতি রিফাত, জাহিদ, মামুন, তানজিল ও এলাকাবাসী।


