এম এম সি মেহেদী কাটাখালী: ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনয়নে ১৭ আগষ্ট বিকেল ৫টায় মানসা বকুলতলা মন্দির চত্ত¡রে ২নং ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আঃলীগের সভাপতি স্বপন দাশ। অনুষ্ঠানের উদ্বোধন করেন মহিলা আঃলীগ নেত্রী মোসাঃ শাহানারা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আঃলীগের যুগ্ম সম্পাদক ফকির কওসার আলী, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ হিটলার গোলদার, ইউনিয়ন আঃলীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির ও সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা আঃলীগ নেত্রী আজমিরা বেগম। আঃলীগ নেতা শেখ লিয়াকত হোসেনের স লনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আঃলীগ নেতা পিযুষ কান্তি হালদার, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সাইদুর রহমান, যুবলীগ নেতা মাহফুজুর রহমান বাবু, শ্রমিকলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা সেলিম হাওলাদার খোকন, আনোয়ার হোসেন প্রমূখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত সর্বসম্মতিক্রমে অত্র ওয়ার্ডে মহিলা আঃলীগের সভাপতি পদে লক্ষি রানী পাল ও সাধারন সম্পাদক পদে তানিয়া বেগম নির্বাচিত হয়েছে।


