বাহিরদিয়া-মানসা ইউনিয়নে মহিলা আঃলীগের সম্মেলন

এম এম সি মেহেদী: ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ১১ অক্টোবর বিকেল ৫টায় বাহিরদিয়া হরিসভা মন্দির চত্ত¡রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আঃলীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আঃলীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু, ইউনিয়ন আঃলীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, উপজেলা আঃলীগের যুগ্ম সম্পাদক ফকির কওসার আলী, শুভদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, ইউনিয়ন আঃলীগের সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার আমিনুর রশিদ মুক্তি। মহিলা আঃলীগ নেত্রী আজমিরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আঃলীগ নেতা শেখ লিয়াকত হোসেন, শেখ সিরাজুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান, শ্রমিকলীগের সভাপতি ও ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ আসলাম হোসেন, উজ্জল হাওলাদার, ছাত্রলীগ সভাপতি সেলিম হাওলাদার খোকন, সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন প্রমূখ। এসময় আঃলীগ নেতা স্বপন কুমার রাহা, শেখ আহম্মদ আলী, মোঃ মনিরুজ্জামান জামান সহ আঃলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।