বাহিরদিয়া-মানসা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা

ফকিরহাট প্রতিনিধি এম এম সি মেহেদী ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা মঙ্গলবার বিকেল ৫টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আঃ রাজ্জাক শেখ।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সৈয়দ আলতাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফকির কওসার আলী, সাংগঠনিক সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ লিয়াকত আলী প্রমূখ। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলামের স ালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিকলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা উজ্জল হাওলাদার, ছাত্রলীগ নেতা সেলিম হাওলাদার খোকন, কৃষকলীগ নেতা শেখ জিয়াউর রহমান প্রমূখ। এসময় আ,লীগ নেতা শেখ সাইদুর রহমান, শেখ সিরাজুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, যুবলীগ নেতা ফকির দাউদ হায়দার বাবু, মাহফুজুর রহমান বাবু, কাজি রিয়াজ উদ্দিন স্বপন, ইউপি সদস্য মোঃ হাফিজুর রহমান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।