শেখ শহীদুল ইসলাম, আশুলিয়াঃ পৃথিবীতে মহামারি করোনার কারণে অনেক মানুষ কর্মহীন বা অর্থ সঙ্কটে পড়েছেন বাংলাদেশের নিম্মবিত্ত ও মধ্যবিত্ত মানুষের একই অবস্থা। এমত অবস্থায় ঢাকা অবস্থান করা ভাড়াটিয়ারা কেউ চাকুরী হারিয়েছেন কেউ স্বল্প বেতন পয়েছেন।
খেতে বেচে থাকা সেখানে কঠিন হয়ে পড়েছে সেখানে বাড়ি বা ঘরভাড়া দেওয়া তো অসম্ভব বললে চলে। কিন্তু যদি বাড়ির মালিকগণ চান তাহলে বাড়ির ভাড়া ৪০ শতাংশ কম নিতে পারেন, এমনি অনুরোধ জানিয়েছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ রেজাউর হক (দিপু)
গত মঙ্গলবার বিকেলে তিনি তার ব্যবহৃত ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে এই আহবান জানান।
ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-
“একটি বিশেষ জরুরী ঘোষণা সম্মানিত আশুলিয়ার সকল বাড়ির মালিকদের এই মর্মে অনুরোধ করা হচ্ছে যে যেসব বাড়িতে পোশাক শ্রমিক ভাই ও বোনেরা ভাড়া থাকেন তাদের নিকট থেকে এপ্রিল মাসের বাড়ি ভাড়া ৬০ পার্সেন্ট নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। দুর্যোগকালীন সময়ে সকল সম্মানিত বাড়ির মালিকদের এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিষয়টি অত্র এলাকার মাননীয় সাংসদ। জেলা প্রশাসক মহোদয় ,পুলিশ সুপার মহোদয় ,উপজেলা নির্বাহি অফিসার মহোদয় ,স্থানীয় চেয়ারম্যান ,উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং কিছু কিছু বাড়ির মালিক গন অবহিত আছেন।
অনুরোধক্রমে অফিসার ইনচার্জ আশুলিয়া থানা ঢাকা।”
উল্লেখ্য যে, এর আগে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান ও শিল্প পুলিশের পুলিশ সুপার সানা শামীনুর রহমান মহোদয় একই অনুরোধ জানান।


