বাড়ি লকডাউন করতে গিয়ে জানা গেলো আক্রান্তরা মসজিদ-কর্মস্থলে

জেলা প্রতিবেদকঃ ফেনীর দাগনভূঞায় মঙ্গলবার (১৬ জুন) নতুন করে আটজনের করোনা ভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে পৌর এলাকায় চারজন, মাতুভূঞা ইউনিয়নের তিনজন ও জায়লস্কর ইউনিয়ন একজন রয়েছে।

খবর পেয়ে সকালে আক্রান্তদের বাড়ি লকডাউন করতে যায় স্বাস্থ্য বিভাগ ও পৌর কর্তৃপক্ষ। সরেজমিন গিয়ে দেখা যায়, আক্রান্ত আটজনের মধ্যে তিনজন বাড়িতে নেই। এদের একজন কর্মস্থলে, একজন মসজিদে ও একজন বরিশালে গেছেন।

দাগনভূঞা পৌর মেয়র ওমর ফারুক খান বলেন, পৌর এলাকায় চারজনের করোনা ফলাফল পজিটিভ আসে। এদের মধ্যে একজনের বাড়ি লকডাউন করতে গিয়ে দেখা যায় উনি ওই মুহূর্তে মসজিদে অবস্থান করছেন।

এছাড়া হাসপাতাল রোডে ভূঞাঁ ম্যানসনে ওষুধ কোম্পানির সেলস এক্সিকিউটিভের করোনা শনাক্ত হয়। তার বাড়ি লকডাউন করতে গিয়ে দেখা যায় তিনি কর্মস্থলে (মার্কেটিংয়) রয়েছেন। একই বাসার অপরজন সেলস এক্সিকিউটিভ মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি ইতোমধ্যে বরিশাল নিজ এলাকায় চলে গেছেন।

মেয়র আরো বলেন, ‘গত কয়েকদিনে এ ধরনের ঘটনা ঘটছে। নমুনা দিয়ে ব্যক্তিরা ঘরে না থেকে কেউ কর্মস্থলে, কেউ বাজারে, কেউ সেলুনে অবস্থান করছেন। বেশিরভাগ বাড়ি লকডাউন করতে গিয়ে এমন চিত্র দেখা গেছে। যা অত্যন্ত দুঃখজনক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবাইয়েত বিন করিম বলেন, ‘যারা নমুনা দিয়েছেন তারা অবশ্যই নমুনা দেওয়ার পর হোম কোয়ারেন্টিনে থাকবেন। আমরা যখন নমুনা ফলাফল পজিটিভ আসা ব্যক্তির বাড়ি লকডাউন করতে যাই তখন তাদের দেখা যায় অন্যত্র অবস্থান করছেন। যা খুবই বিপদজনক।

গত ১০ জুন নতুন আক্রান্ত এ তিনজনের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

এদিকে স্থানীয়রা বলছেন, করোনা টেস্টের ফলাফল আসতে দেরি হওয়ায় মানুষকে ঘরে