জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, মানিকগঞ্জঃ ঐতিহ্যবাহী বায়রা হাট ও বাজার এর উন্মুক্ত চৈতালী হাটের জায়গা যার তফসিল, মৌজা বায়রা আর.এস ক্ষতিয়ান ০১, দাগ নম্বর ৯৯৩ সিংগাইর, মানিকগঞ্জ। হাটের জায়গা সল্পতার জন্য দীর্ঘদিন যাবৎ এ জায়গায় চৈতালী রবি-শস্য কেনা বেচা চালিয়ে আসছে হাট ও বাজারের মালিক ও বণিক সমিতি। বর্তমানে কতিপয় ভূমিদস্যু, জনস্বার্থবিরোধী ও ক্ষমতাধর অপশক্তি উক্ত জায়গা দখল বন্দোবস্ত নেওয়ার অশুভ পায়তারা করিতেছে। জানতে পেরে হাট ও বাজার মালিক ও বণিক সমিতির সকল ব্যবসায়ী আজ ০৩/০২/২০২১-ইং রোজ বুধবার সকাল ১১:০০ ঘটিকার সময় বাজারের চৈতালী হাটের জায়গায় প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করে।
এছাড়া গত ৩১/০১/২০২১-ইং রোজ রবিবার কতিপয় ভূমিদস্যু, জনস্বার্থবিরোধী ও ক্ষমতাধর অপশক্তির হাত হইতে বায়রা হাট ও বাজারের চৈতালী হাটের স্থান রক্ষা করিবার জন্য মাননীয় জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করা হয়েছে বলে জানা গেছে।
প্রতিবাদ সভা ও মানববন্ধনে অংশ নেওয়া মালিক ও ব্যাবসায়ীদের মাঝে উন্মুক্ত চৈতালী হাটের খালি জায়গার গুরুত্ব উল্লেখ করে বক্তারা বলেন, বৃহত্তর বায়রা হাট ও বাজারের চৈতালী হাটের জায়গা হাটের জন্য অতি গুরুত্বপূর্ণ । কোন অপশক্তিই যেন কোন ক্রমেই তফসিল বর্ণিত ভূমি ইজারা নিতে না পারে, এ-ই বিষয়ের প্রতি যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ এবং সরকারের সহযোগিতা কামনা করেন। বায়রা হাট ও বাজার বণিক সমিতির সভাপতি জনাব শহিদুল ইসলাম(দলিল), সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন, সহ-সম্পাদক মোঃ নাজিম উদ্দীন ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা জনাব শওকত হোসেন(তারা) বিশিষ্ট চৈতালী ব্যবসায়ী হাবিবুর রহমান(হাবিব) সহ আরো অনেকে প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন। মোঃ কোহিনূর হোসেন এর সঞ্চালনায় প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তারা বলেন, চৈতালী হাটের সরকারি ভূমি যেন “কোন ক্রমেই ইজারা দেওয়া না হয় ” এ ব্যপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্শন করছি এবং সরকারের হস্তক্ষেপ কামনা করছি ।


