বিএনপির মনোনয়নের চিঠি পেয়েছেন দুই জন

মাহবুব রহমান ( ভ্রাম্যমান প্রতিনিধি): ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনে বিএনপির মনোনয়নের চিঠি পেয়েছেন দুই জন। দলীয় সুত্রে জানা যায় মঙ্গলবার দুপুরে বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাক্ষর ও সীল সংবলিত গফরগাঁও বিএনপির সভাপতি এবি সিদ্দিকুর রহমান ও কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সাবেক সহ-দপ্তর সম্পাদক আখতারুজ্জামান বাচ্চু কে দলের মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে । দলীয় নেতা কর্মীরা জানায় ময়মনসিংহ ১০ গফরগাঁও এ আসনে এবি সিদ্দিকুর রহমান কে বিএনপির প্রার্থী করা হয়েছে আর আখতারুজ্জামান বাচ্চু কে বিকল্প প্রার্থী করা হয়েছে