বিএনপি-জামাতসহ ৩ জনকে আটক করেছে চৌগাছা থানা পুলিশ

চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ১৯ ও ২০ ডিসেম্বর যশোরের চৌগাছা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী আব্দুল হামিদ, পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান, হাজিপুর গ্রামের জাহিদুল ইসলাম কে গ্রেফতার করেছে চৌগাছা থানা পুলিশ ।বুধবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যার আগ মুহুর্তে নিজ বাড়ি সুখপুকুরিয়া ইউনিয়নের বর্ণি গ্রামের নিজ বাড়ি থেকে চৌগাছা থানার এসআই বিকাশ চন্দ্র আব্দুল হামিদকে আটক করেন। তার স্ত্রী মাজেদা বেগম জানিয়েছেন আমাদের জানামতে কোন মামলায় তার বিরুদ্ধে কোন গ্রেপ্তারি পরওয়ানা নেই।অপরদিকে আব্দুর রহমান পৌরসভার পশ্চিম কারিগরপাড়া গ্রামের আব্দুল গণির পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যার দিকে তার বাড়ির সামনের রাস্তা থেকে এবং হাজিপুর গ্রাম থেকে জাহিদুল ইসলামকে পুলিশ আটক করে নিয়ে যান।
চৌগাছা থানার এসআই বিকাশ চন্দ্র ও সহকারী উপ-পরিদর্শক সাইফুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন ।