চৌগাছা (যশোর) প্রতিনিধিঃযশোরের চৌগাছার সুখপুকুরিয়া ইউনিয়নের বিএনপি নেতা মিলনকে আটক করেছে চৌগাছা থানা পুলিশ । মিলন চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক । তার গ্রামের বাড়ি উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া ।
রোববার (২৩ ডিসেম্বর) বিকেলে তাকে নিজ গ্রামের বাড়ি থেকে আটক করা হয় বলে পরিবার সূত্র জানিয়েছে। গত ইউপি নির্বাচনে তিনি ধানের শীষের প্রার্থী হিসেবে সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর নিকট হেরে যান।চৌগাছা থানার সেকেন্ড অফিসার এসআই আকিকুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন তিনি একটি মামলার আসামী হিসেবে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন কিন্তু নিম্ন আদালতে হাজিরা দেন নি।


