সিরাজ মাসুদ, ভোলা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০১৩, ২০১৪ সালের নির্বাচনের সময় ও ২০১৫ সালে বিএনপি হরতাল ও অবরোধের নামে মানুষ হত্যা করেছে। বিএনপির কর্মীদের ছোরা বোমার আঘাতে মায়ের কোলে নিস্পাপ শিশুর মৃত্যু হয়েছে। ২০১৪ সালের নির্বাচনের সময় ৫০০ পুলিং বুথ পুড়িয়ে ফেলেছে। ২৪ জন পুলিশ, ৫ জন পিজাইডিং অফিসারকে হত্যা করে নির্বাচন বানচাল করতে চেয়েছিল কিন্তু সফল হয়নি নির্বাচন হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে গুলি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ৪ মাস পর নির্বাচন এ নির্বাচনে বিএনপির অংশ্র গ্রহন না করার কোন কারণ নেই। যদি বিএনপি নির্বাচনে অংশ গ্রহণ না করে তবে বিএনপি নামক দলটির অস্থিত থাকবেনা।
ধনিয়া ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি হারুন আর রশিদ হাওলাদারের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমূখ।


