গ্রামীণফোনের টাওয়ারের বিদুৎ্য এর

বিকল্প ব্যবস্থা না থাকায় সামান্য ঝড় বৃষ্টিতে নেটওয়ার্ক বন্ধ

মোঃ আনোয়ার হোসেন; হরিপুর উপজেলা প্রতিনিধি: হরিপুর (ঠাকুরগাঁও) পশ্চিম  সীমান্তবর্তী ভারতীয় কোল ঘেষা উপজেলা।এখানকার জনগণের দৈনন্দিন জীবন জীবিকা কৃষি নির্ভর। এখানে কোন বৃহৎ  শিল্পকারখানা নেই। সামান্য একটু ঝড় বৃষ্টি হলেই গ্রামীন ফোন নেটওয়ার্ক বন্ধ থাকে ।

অনুসন্ধানে জানা যায় গ্রামীন ফোন টাওয়ারের বিকল্প বিদুৎ্য ব্যবস্থা না থাকায় জনগণের ভোগান্তি । কিন্ত দুর্ভাগ্য হরিপুর  উপজেলা সদরের কাছাকাছি গ্রামীণফোন টাওয়ার হওয়ার সত্ত্বেও  কিন্তু বিকল্প বিদুৎ্য এর ব্যবস্থা নেই। এখানকার জনগণ নিজের ভাগ্য বদলানোর জন্য  প্রতিনিয়ত বর্হিবিশ্বের বিভিন্ন দেশে কাজের সন্ধানে বাহিরে যায়।

নিত্য প্রয়োজনে টাকা লেনদেনের জন্য নিজ পরিবারের লোকজনের সাথে যোগাযোগের শত চেষ্টার করেও যোগাযোগ করতে পারে  না। আবার যারা বিভিন্ন দপ্তরে হরিপুরে কর্মরত কর্মকর্তাগণ চাকুরীর সুবাদে অবস্থান করেন, তাদের পরিবার পরিজনের সাথে যোগাযোগ করার জন্য মোবাইলের নেটওয়ার্ক প্রয়োজন হয়। আবার কখনো মোবাইল ব্যাংকিং এর প্রয়োজন হয়।মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকার ফলে  বর্হিবিশ্বের সাথে যোগাযোগ ও অর্থ লেনদেনের কার্যক্রম  চরম ভোগান্তিতে পড়ে ।

বিভিন্ন দপ্তর প্রয়োজনীয়  ইন্টারনেট সেবা থেকেও বঞ্চিত, নানাবিধ সমস্যা কারণে অনেকেই উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকতাগণ  অনিচ্ছাকৃত বদলি নিতে চায়।একবার বদলি হলে কেউ আরও আসতে চায় না। এসব কারণে মোবাইল ফোন কোম্পানি গুলো  যদি উন্নত সেবা না দেয়, এই উপজেলার জনগণের জীবন মান হ্রাস পাবে।বর্তমান ডিজিটাল যুগে তাদের পরিসেবা যদি উন্নত করার  জন্য এ অঞ্চলের  জনগণের দাবি এবং এসমস্যা আশু সমাধান প্রয়োজন।