কক্সবাজার প্রতিনিধি : বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারস্থ বিজিবির রিজিয়ন সদর দপ্তরে এ বৈঠক শুরু হয়। দুপুর ৩টা পর্যন্ত বৈঠক চলতে পারে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিবুল্লাহ। আর মিয়ানমারের পক্ষে ১২ সদস্যের প্রতিনিধি দলের বিজিপির মংডু রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাইন টুও নেতৃত্ব দিচ্ছেন। বৈঠকে উভয় বাহিনীর মধ্যে তথ্য বিনিময়, নিয়মিত যৌথ টহল, ইয়াবা প্রতিরোধ, সীমান্ত পরিস্থিতি, রোহিঙ্গা ইস্যুসহ নানা বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনার কথা রয়েছে।


