বিজয়নগরে আগুনে পুড়ে ছাই ১০ দোকান কোটি টাকার ক্ষতি

শামসুল ইসলাম লিটন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চান্দুরা বাজারে আগুনে পুড়ে কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে, আজ ভোর ৪টায় এ দুর্ঘটনা ঘটে, এ সময় বাজারের ১০টি দোকান পুড়ে ভস্মিভুত হয়ে যায়। কি থেকে আগুনের সূত্রপাত হয়েছে এখন পর্যন্ত জানা যায়নি, স্থানীয়সূত্রে জানা যায়, ভোরে চান্দুরা বাজারের পূর্ব দিকে কয়েকটি দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা নেভানোর চেষ্টা করে এবং তাৎক্ষনিকভাবে ফায়ার সার্ভিসকে খবর দিলে মাধবপুর ও ব্রাহ্মণবাড়িয়া থেকে দুটি ইউনিটের প্রায় ২ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। এ ব্যাপারে সাব্বির এন্টারপ্রাইজের মালিক তোফাজ্জল হোসেন ভ’ট্টো জানান, আগুনে পুড়ে আমরা পথে বসতে চলেছি আমরা সরকারের পক্ষ থেকে সহযোগিতা কামনা করছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার জানান, ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করেছি প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিরাসহ, উপজেলার কর্মকর্তাগন ঘটনাস্থল পরিদর্শন করেন ।