বিদেশফেরত আত্মীয়দের ১৪ দিন ঘরে থাকতে উৎসাহিত করুন; ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন

নিজস্ব প্রতিবেদকঃ বিদেশফেরত আত্মীয়দের ১৪ দিন ঘরে থাকতে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
সোমবার (২৩ মার্চ) বিএমএ ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, বিদেশফেরত আত্মীয়দের ১৪ দিন ঘরে থাকতে উৎসাহিত করুন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। বর্তমান সময়ে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা সবচেয়ে বেশি প্রয়োজন। জনসমাগম এড়িয়ে চলুন।
দেশে বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭ জন। এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ জনের। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৫ জন।