২৬ কোটি ডোজ করোনা ভ্যাকসিন কেনার অর্থের জোগান আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার (৩০ জুন) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংকট কেটে গেছে। বিদেশ থেকে সময়মতো করোনাভাইরাসের টিকা পাবে বাংলাদেশ। বর্তমানে ২৬ কোটি টিকা কেনার অর্থের জোগান আছে।
তিনি আরও বলেন, আগামী ২-৩ তারিখে কোভ্যাক্সের ভ্যাকসিন নিয়ে দুইটা ফ্লাইট দেশে পৌঁছাবে।
বিস্তারিত আসছে…


