বিদ্যুতের তারে জড়িয়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিবেদকঃ টাঙ্গাইলের ভূঞাপুরে শ্যালো মেশিনের বিদ্যুতের তারে জড়িয়ে শফিকুল ইসলাম (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১২ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার ধুবলিয়া গ্রামে এই ঘটনা ঘটে।  শফিকুল উপজেলার ফলদা ইউনিয়নের ধুবলিয়া পূর্ব পাড়া গ্রামের আব্দুল জুব্বারের ছেলে।
ফলদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু জানান, উপজেলার ধুবলিয়া পূর্বপাড়ায় জলিলের শ্যালো মেশিনে অপারেটর হিসেবে কাজ করতো শফিকুল।  শনিবার (১১ এপ্রিল) রাতে ঝড় হওয়ায় এলাকায় বিদ্যুত সরবরাহ বন্ধ ছিল।
রোববার (১২ এপ্রিল) বিকেলে এলাকায় বিদ্যুত আসার পর শফিকুল শ্যালো মেশিন দেখতে যায়। ঝড়ে শ্যালো মেশিনের তার ছিড়ে পড়েছিল। সেই তারে জড়িয়ে হয়ে সে মারা যায়।