বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে টঙ্গীর ধনাঢ্য ব্যক্তি ও সংগঠনের ত্রাণ বিতরণ

এস,এম মনির হোসেন জীবন : টঙ্গীর বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের উদ্যোগে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। টঙ্গী আ লিক শ্রমিকলীগ ও টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দ বাড়ি গ্রামে সম্প্রতি বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন গাজীপুর-২ (টঙ্গী-সদর) আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল। অপরদিকে টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার উদ্যোগে সিরাজগঞ্জ এলাকায় বন্যার্তদের মাঝে সম্প্রতি ত্রাণ বিতরণ করেন বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা যাইনুল আবেদীন।
তৃণমূল জনতাপার্টির প্রেসিডিয়াম সদস্য আজিজুল হকের ব্যবস্থাপনায় পার্টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যন মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিন আহমেদ, মহাসচিব মুক্তিযোদ্ধা সরদার নাজিম উদ্দিন আহমেদ গেরিলা ও প্রেসিডিয়াম সদস্য জিন্নাত সুলতানা আঁখির নেতৃত্বে জামালপুর সদর উপজেলার তুলশি চর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ ২২৫টি পরিবারকে গত মঙ্গলবার খাদ্য সামগ্রী, ঔষধ ও খাবার সেলাইন বিতরণ করা হয়। প্রখ্যাত গাইনি বিশেষজ্ঞ প্রফেসর ডা. মনোয়ারার নেতৃত্বে একটি মেডিকেল টিম গতকাল বুধবার দিনব্যাপী বিনামূল্যে ঔষধসহ চিকিৎসা সেবা প্রদান করেন। উক্ত ত্রাণ কার্যক্রম পরিচালনায় গণস্বাস্থ্য কেন্দ্র, একর্ড (টঙ্গী), টঙ্গী সচেতন নাগরিক পরিষদ, সরকার সাহাদাত হোসেন নিলয় ও তার বন্ধুরা সহযোগিতা করেন। টঙ্গীর আউচপাড়া নাগরিক কল্যাণ পরিষদের উদ্যোগে জামালপুরের ইসলামপুর এলাকায় ত্রাণ বিতরণ করেন সরকার নজরুল ইসলাম বিপ্লব, লিটু চৌধুরী, রফিকুল ইসলাম, মো. ফারুক, সনেট, পাভেল প্রমুখ।
টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাকদের উদ্যোগে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলী ও বেলগাছা ইউনিয়ন এলাকার বন্যাদুর্গত প্রায় ৮শ’ পরিবারের মাধ্যে গত মঙ্গলবার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে নেতৃত্ব দেন কলেজ অধ্যক্ষ মো. ওয়াদুদুল রহমান।
তৃণমূল জনতাপার্টির চেয়ারম্যন টঙ্গীর একর্ড প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিন আহমেদ জানান, তারা রোহিঙ্গাদের মধ্যেও ত্রাণ সামগ্রী বিতরণের প্রস্তুতি নিচ্ছেন।