বিরামপুরে নৌকাকে হারিয়ে বিদ্রোহী প্রার্থীর জয়লাভ

মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর): ২য় ধাপে অনুষ্ঠিত দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের সতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের খায়রুল আলম রাজু।
১৮ মার্চ অনুষ্ঠিত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফলে বেসরকারী ভাবে তাকে বিজয়ী ঘোষণা করা হয়। আনারস প্রতীকে খায়রুল আলম রাজু ৩৭৫২১ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। অপরদিকে আওয়ামীলীগ মনোনীত পারভেজ কবীর নৌকা প্রতীকে পেয়েছেন ৩৫৬৭১ ভোট।

উল্লেখ্য যে, উক্ত উপজেলা পরিষদ নির্বাচনে তারা উভয়েই আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন।