মোঃ সামিউল আলম, দিনাজপুর প্রতিনিধি: দৈনিক মানবকন্ঠ পত্রিকার নিজস্ব সংগঠন ‘সেতুবন্ধন’ -এর স্থানীয় কমিটি গঠনের লক্ষে দিনাজপুরের বিরামপুরে রবিবার (২২ এপ্রিল) বিকেল ৪ টায় আদর্শ হাইস্কুল মাঠ চত্বরে আয়োজিত সদস্য সংগ্রহ কার্যক্রম ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় উপস্থিত প্রায় ৩০ জন সদস্যদের মাঝে মানবকন্ঠ সেতুবন্ধনের দেশব্যাপী কার্যক্রম তুলে ধরে ব্যাক্তিগত ও সামাজিক মান উন্নয়নের বিভিন্ন দিক পর্যালোচনা করে বক্তব্য প্রদান করেন, কমিটি গঠনের উদ্দোক্তা সামিউল আলম।
আলোচনার শেষে অতি শীঘ্রই বিরামপুরে মানবকন্ঠ সেতুবন্ধনের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে মানুষে-মানুষে বন্ধন সৃষ্টির মাধ্যমে নিজেদের অংশগ্রহণে বিভিন্ন জনকল্যাণ মূলক ও সামাজিক স্বেচ্ছাসেবা মূলক কর্মকান্ডে সর্বাতœক ভূমিকা পালন করে সেতুবন্ধনকে এগিয়ে নিয়ে যাবেন বলে প্রত্যয় ব্যাক্ত করেন এসময় উপস্থিত বন্ধুরা।


