বিরামপুরে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলার বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের নিয়ে আগামী ২৯ এপ্রিল নবাবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে মুক্তিযোদ্ধা সমাবেশ সফল করার লক্ষ্যে সোমবার (২৩ এপ্রিল) সকাল ১১ টায় বিরামপুর প্রেসক্লাব চত্বরে স্থানীয় মুক্তিযোদ্ধাদের আয়োজনে এক সংবাদ সম্মেলন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইন্তাজ উদ্দিন কামাল, সাবেক ডেপুটি কমান্ডার হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইছাহাক আলী চেঙ্গিস, মংলা প্রসাদ, নমির উদ্দিন, গোলাম মোস্তফা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা শাখা সভাপতি মোস্তাফিজুর রহমান।
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা বলেন, বিরামপুরের মুক্তিযোদ্ধাদের মাঝে কিছু ভুল বুঝাবুঝির অভাবে সামান্য বিরোধের সৃষ্টি হয়েছে। আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেওয়া হবে। এসময় সকল ভেদাভেদ ভুলে আগামী ২৯ এপ্রিল নবাবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে মুক্তিযোদ্ধা সমাবেশ সফল করার লক্ষে সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের উক্ত সমাবেশে অংশগ্রহণের জন্য আহŸান জানানো হয়। এতে দিনাজপুর-৬ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানানো হয়।