বিরামপুরে লীগের উপর লীগের হামলা

মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের বিরামপুরে উপজেলা ও পৌর ছাত্রলীগের নতুন কমিটি গঠন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুদ রানা (নয়ন) ও পৌর কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক তানভীর আনজুম হৃদয়ের উপর স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের পদ বি ত নেতা-কর্মীরা হামলা চালায়। এতে মাসুদ রানা গুরুতর জখম হলে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। রবিবার বিকেল ৪ টায় পৌর শহরের পূর্বজগন্নাথপুর কেডিসি রোডে এই ঘটনা ঘটে।

পৌর ছাত্রলীগের যুগ্ন সম্পাদক হৃদয় জানান, আমি মাসুদ ভাইয়ের সাথে কেডিসি রোডের একটি কাঠ ফার্নিচারের দোকানে বসে কথা বলছিলাম। এমন সময় ৫/৬ টি মোটর সাইকেল নিয়ে স্বেচ্ছাসেবক লীগের রয়েল, সাইবিন, রকি, জীবন, সবুজ, সেতু, মর্তুজা, বেলালসহ ১০/১২ জন এসে লাঠিসোটা ও ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে। আমি চিৎকার করে আশেপাশে লোকজন ডাকতে থাকলে তাঁরা দ্রæত চলে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় তাঁকে হাসপাতালে ভর্তি করায়।

হাসপাতালের কর্তব্যরত সহকারী মেডিকেল অফিসার মশিউর রহমান জানান, তাঁর মাথায় গুরুতর আঁঘাত লাগাই মাথার মাঝখানে ৫টি সেলাই দেওয়া হয়েছে।
এ ঘটনায় বিরামপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে দলীয় সূত্রে জানা গেছে।