বিরামপুরে শিক্ষকদের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর): এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য ১০% কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রীর সমীপে স্বারকলিপি প্রদান করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি বিরামপুর উপজেলা শাখা।

২৫ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ১১ টায় দিনাজপুরের বিরামপুরে পৌর শহরের কলেজ বাজার মহাসড়কের পার্শ্বে উক্ত ১০% কর্তনের প্রতিবাদে এক মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদে গিয়ে নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও একইর মঙ্গলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক-ই আযম, সাধারণ সম্পাদক ও উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, হরিহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, হাবিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, বিনাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান প্রমূখ।