বিরামপুরে সীমান্ত অপরাধ, মাদক চোরাচালান ও প্রতিরোধে বিজিবি’র সভা

মোঃ সামিউল আলম, দিনাজপুর প্রতিনিধি: সীমান্ত অপরাধ, মাদক প্রতিরোধ ও মাদক চোরাচালান বন্ধে জয়পুরহাট-২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আয়োজনে দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কাটলা ইউনিয়নের রণগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার বিকেলে এক জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক রাশেদ মোহাম্মদ আনিসুল হক। এসময় আরো বক্তব্য রাখেন, কাটলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান এম শামসুল আলম, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদুল হক মানিক, কাটলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলম হোসেন প্রমূখ।

সভায় সীমান্তে সংঘঠিত অপরাধ সমূহ, মাদক চোরাচালান ও মাদক প্রতিরোধে করনীয় বিষয়াবলী নিয়ে মুক্ত আলোচনা করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ভুমিকা পালন করছে এবং আমাদের কাছে বার্তা আছে যেন মাদকের ব্যাপারে কোন আপস না করা হয়। সেই বার্তার আলোকে বিজিবি মাদকের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহন করেছে”। অপরদিকে সীমান্ত রক্ষায় বিজিবি সদস্যদের আরো তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি। সেই সাথে সীমান্ত অপরাধ নিরসনে সকলের সহযোগীতাও কামনা করেন তিনি।