মোঃ সামিউল আলম, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে স্বেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ্য ১৪ বছর পর বুধবার বিকেলে বিরামপুর ডাক বাংলা প্রাঙ্গনে অনুষ্ঠিত এক বর্ধিত সভায় এই নবগঠিত কমিটির আতœপ্রকাশ ঘটে।
দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমাম আবু জাফর রজব ও সাধারণ সম্পাদক জাকারিয়া জাকিরের সাক্ষরে মোঃ মেজবাউল হককে আহŸায়ক এবং মেহেদি হাসান, খোরশেদ আলম মানিক ও আব্দুর রহমান রয়েলকে যুগ্ন আহŸায়ক করে সাঁতাশ সদস্যের এই কমিটির অনুমোদন দেওয়া হয়। উক্ত বর্ধিত সভায় বিরামপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গোলজার হোসেন, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।


