বিরোধী দলের ওপর ক্ষোভ ঝারলেন এরদোগান

এরদোগান

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আসন্ন নির্বাচন নিয়ে বেশ তৎপর। নির্বাচনে তাকে পরাজিত করতে বিরোধী জোট ন্যাশনাল অ্যালায়েন্স উগ্রপন্থি দল পিপলস ডেমোক্রেটিক পার্টির (এইচডিপি) সঙ্গে আঁতাত করছে বলে অভিযোগ করেছেন তিনি।

আসন্ন নির্বাচন নিয়ে বেশ তৎপর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

নির্বাচনে তাকে পরাজিত করতে বিরোধী জোট ন্যাশনাল অ্যালায়েন্স উগ্রপন্থি দল পিপলস ডেমোক্রেটিক পার্টির (এইচডিপি) সঙ্গে আঁতাত করছে বলে অভিযোগ করেছেন তিনি।

এরদোগান বলেন, ন্যাশনাল অ্যালায়েন্স চায় এইচডিপির মতো একটি সন্ত্রাসী দলকে পার্লামেন্টে নিয়ে আসতে। তুরস্কের মানুষ তা হতে দেবে না।

তুরস্কে আসন্ন জাতীয় নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট এরদোগানের প্রধান প্রতিন্দ্বন্দ্বী কামাল কিলিকদারোগ্লু।

তিনি রিপাবলিকান পিপল’স পার্টির (সিএইচপি) প্রধান এবং বিরোধী জোট ন্যাশনাল অ্যালায়েন্সের প্রেসিডেন্ট প্রার্থী।

নির্বাচন উপলক্ষ্যে প্রতিপক্ষের (এরদোগান) মতো তিনিও বিভিন্ন এলাকা সফর করছেন। তুরস্ককে ভূমধ্যসাগরীয় অঞ্চলে একটি নেতৃত্বশীল জাতিতে পরিণত করার কথাও বলেন ন্যাশনাল অ্যালায়েন্সের প্রেসিডেন্ট প্রার্থী।