বিশেষ সপ্তাহ উপলক্ষে বোরহানউদ্দিন পুলিশের ওপেন হাউজ ডে

বোরহানউদ্দিন প্রতিনিধি: শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি শ্লোগানকে সামনে রেখে পুলিশের বিশেষ সপ্তাহ উপলক্ষে ভোলার বোরহানউদ্দিন থানা পুলিশ আয়োজন করেছেন ওপেন হাউজ ডে। শনিবকার বিকালে থানা গোল চত্তরে থানার ওসি অসীম কুমার সিকাদারের সভাপত্তিত্বে ওপেন হাউজ ডে সভায় বক্তব্য রাখেন বোরহানউদ্দিন পৌরভার প্যানেল মেয়র-১ মোঃ ইউছুফ, পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর বিশ্বজিৎ দে হারু হাওলাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক মোঃ বশিরউল্লাহ, উপজেলা যুবলীগ সম্পাদক ইসমাইল খাঁন, প্রেসক্লাব সম্পাদক ইন্দ্রজিৎ দে, উপজেলা স্বর্ন ব্যবসায়ী সমিতির সভাপতি বিল্টু চন্দ্র দাস। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, থানার পুলিশ অফিসার বৃন্দ, পৌর কাউন্সিলর বৃন্দ, বাজার ব্যবসায়ী, বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। বক্তারা পুলিশের জরুরী সেবা-৯৯৯, পলিশ হেল্প লাইন ও অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন, থানার নারী ও শিশু বান্ধব অফিসার এস আই রাসেল ।