বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে অধ্যক্ষ অমিত রায় চৌধুরীকে সম্মননা প্রদান

এম এম সি মেহেদীঃ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিশ্ব শিক্ষক দিবস’১৮ উপলক্ষে গত ৫ অক্টোবর (শুক্রবার) বিজ্ঞান শিক্ষায় প্রেরণা দান ও পত্রিকায় কলাম লেখার মাধ্যমে শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সরকারি ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অমিত রায় চৌধুরীকে স্মারক সম্মাননা প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে গেষ্ট অব অনার ছিলেন সাবেক তত্ত¡াবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ইউনেস্কোর ঢাকা চীফ মিস বিয়াট্রিস কালডুন।

প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীন শিক্ষক নেতা অধ্যক্ষ কাজী ফারুক আহম্মদ। ইউনেস্কো, আইএলও, ইউনিসেফ, গণস্বাক্ষরতা অভিযান, ইউসেপ, আহছানিয়া মিশন, বøাস্ট, অ্যাকশন-এইড বাংলাদেশ এবং প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শিক্ষক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্মাননা প্রাপ্ত অন্যান্যরা হলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অধ্যাপক ড. সামসুল আলম, জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সদস্য অধ্যক্ষ আওয়াল সিদ্দিকী, কারিগরি শিক্ষা প্রসারে অগ্রণী ব্যক্তিত্ব অধ্যক্ষ এম, এ সাত্তার, ব্রাক শিক্ষা কর্মসূচির ব্যবস্থাপক ও কলাম লেখক মাছুম বিল্লাহ এবং প্রাথমিক শিক্ষা বিষয়ক গবেষক ও লেখক মোঃ সিদ্দিকুর রহমান।