বীর মুক্তিযোদ্ধাদের অকথ্য ভাষায় গালিগালাজ করলেন এস,আই আব্দুল খালেক

ওয়ানফুডস ( সবুজ বাংলা) নামে রাজধানীর উত্তরখান এলাকায় অস্বাস্থকর পরিবেশে তৈরি হচ্ছে বিভিন্ন খাদ্য-দ্রব্য। যা স্বাস্থের জন্য খুবই ঝুকিপূর্ন। ওয়ান ফুডস এর ম্যানেজার ( মালিকের ভাগিনা) জর্জ মিয়া ক্রাইম পেট্রোল বিডি কে জানান আমাদের কাগজপত্র সব ঠিক আছে আমরা যে ভাবে মনে চায় সে ভাবেই খাবার তৈরি করব। এতে কারো বাবার কি আসে যায়। আমার বড় ভাই আছে পুলিশের এস,আই খালেক। আপনাদের কিছু জানার থাকলে আমার বড় ভাই এস,আই খালেকের কাছ থেকে জেনে নিন। ক্রাইম পেট্রোল বিডির প্রতিনিধি খালেক ভাইয়ের ফোন নাম্বার জানতে চাইলে মোটু-ফোনে জর্জ মিয়া বলেন ওয়েট এন্ড সি ম্যাসেস করে দিচ্ছি। ম্যাসেস করা নাম্বারটি মোবাইলে ভেসে উঠলে ক্রাইম পেট্রোল বিডি থেকে ফোন করি। ফোন করে তাকে সালাম দিয়ে জানতে চাই স্যার আপনি কি এস আই খালেক বলছেন তিনি অপর প্রান্ত থেকে সালামের জবাব না দিয়ে বলে উঠলেন আপনি কে? আপনাকে কেন আমার পরিচয় দেব। আমাদের প্রতিনিধি পরিচয় প্রদান করার পরে এস,আই খালেক বলেন আপনারা সাংবাদিক নামের কলঙ্ক এ সকল ধান্দাবাজি ছেড়ে ভালো হয়ে যান। নচেৎ কি ভাবে ভালো করতে হয় তা আমার জানা আছে। আমাদের সংবাদ দাতা এসআই খালেক কে বললেন স্যার আমরা সঠিক ভাবে আপনার কথা বুঝতে পারিনাই। স্যার আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী, আপনার কথাগুলি আমাদের ভাল লাগলো না। এই কথা শোনার সাথে সাথে এস আই খালেক অকথ্য ভাষায় মুক্তিযোদ্ধাদের গালিগালাজ শুরু করেন। এসআই খালেক বলেন, মুক্তিযোদ্ধারাই এদেশের গুয়া মেরেছে। মুক্তিযোদ্ধারা শেষ নি:স্বাষ ত্যাগ করবে কবে। তাহলে এদেশটা আবার স্বাধীন হবে।