বিজয় নগর থেকে মোঃ আলী: বি, বাড়ীয়া জেলার বিজয় নগর থানার সিংঙ্গার বিল গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা শহিদ মিয়ার ছেলে মো: শাকিল (২৫) অনাগত সন্তারনের মুখ দেখতে পারলেন না। জনৈক আবুল কালাম জানান শাকিল এক বছর আগে বিবাহ বন্দনে আবদ্ধ হয়। শাকিলের স্ত্রী অন্তসত্তা বলে জানা যায়। বিজয় নগর থানার পুলিশ ক্রাইম পেট্রোল বিডিকে জানায় ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শাকিল হত্যায় বিজয় নগর থানায় একটি মামলা রুজু করা হয়। মামলা নাম্বার ০৬ তারিখ: ৭/১২/১৮ ইং, যাদের কে আসামী হিসাবে গ্রেপ্তার করা হয়েছে তার হলো ১। মুছা মিয়া (৩৫) ২। জামাই লিটন (৪৫) ৩। মোরশেদ মিয়া (৩৫) সূত্রে জানা যায় শাকিল পুলিশের সোর্স ছিল। বিষয়টি মাদক সংক্রান্ত বলে ধারনা করছে একটি মহল। বিজয় নগর থানার অফিসার ইনর্চাজ ক্রাইম পেট্রোল বিডিকে জানায় তদন্তের সার্থে এখনই সব কিছু বলা সম্ভব নয়। অন্য দিকে ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূঁইয়া জানান ঘটনাটি হৃদয় বিদারক। যাহা মোটেই কাম্য নয়। প্রশাসন অনুসন্ধান করছে, দূষি ব্যক্তিরা অবশ্যই ধরা পড়বে। এই সকল বিষয় আমি ও আমার ইউনিয়নের জনগন সচেতন আছে। কোন অপরাধিকেই ছাড় দেওয়া হবে না সে যেই হোক না কেন।


