বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

হরিরামপুর থেকে সুজন মাহমুদ, মানিকগঞ্জঃ গত শুক্রবার মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের সামনে দুইবারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেনের উপর হামলার প্রতিবাদে, আজ সকালে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ তথা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সকল অংগ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ এবং রামকৃষ্ণপুর ইউনিয়নের সর্ব স্তরের জনগণের সমন্বয়ে পরিষদের সামনেই মানববন্ধন করে।
মানববন্ধনে অংশ নেওয়া জনসাধারণের সাথে কথা বলে জানা যায়, ঘটনার দিন দুপুর আনুমানিক ১২- টার দিকে জামায়াত বি এন পির ক্যাডারবাহিনীর সদস্যরা স্বর্নপদক প্রাপ্ত টানা  দুইবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যানের উন্নয়ন কাজের ভাবমূর্তি নষ্ট করার উদ্যেশ্যে দুর্নিতী ও অনিয়মের অভিযোগে মানববন্ধন করে। ঠিক এমন সময় মানববন্ধনে অংশ নেওয়া জামায়াত বি এন পির কর্মীরা কথা কাটাকাটির এক পর্জায়ে হাতাহাতির ঘটনায়  চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ কামাল হোসেন সহ পরিষদের নির্বাচিত দুই ইউ,পি সদস্য উজ্জ্বল হোসেন এবং কুদ্দুছ আলী বেপারী, দুই ছেলে ও এক ভায়রাবেটা সহ ৬ জন মারাত্মকভাবে আহত হয়।
এটি তাদের পূর্বপরিকল্পিত বলে দাবি করেন মানববন্ধনে অংশ নেওয়া অন্যান্য নেতাকর্মীরা। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ চৌধুরী জানান, হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের আটক করে   আইনের আওতায় আনা হবে।