সাইফুল ইসলাম সুজন, হরিরামপুর, মানিকগঞ্জঃ দীর্ঘদিন যাবৎ সরকারের নিষেধ অমান্য করে অবৈধভাবে বিউটি বিড়ি বিক্রি ও সরবরাহ চালিয়ে আসছে একটি অসাধু চক্র। জানা যায় সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে প্রসাসনের অন্তরালে এ অবৈধ বিউটি বিড়ি বিক্রি ও সরবরাহ চালিয়ে আসছে তারা।
০৩/০২/২০২১-ইং রোজ বুধবার বিকেল সারে চার সময় হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি, জনাব মোঃ বিল্লাল হোসেন এর নেতৃত্বে বৃহত্তর ঝিটকা বাজারে অভিযান চালিয়ে ছয়টি দোকানে অবৈধ বিউটি বিড়ি বিক্রির দায়ে দোকানদারদের ১০,০০০ টাকা করে এবং হোসেন মোল্লা দোকানের সামনে রাস্তা আটকে চিনি আনলোড করার কারনে তাকেও ৫,০০০ টাকা জরিমানা করে। দীর্ঘ এক ঘন্টা অভিযান চালিয়ে সর্বমোট ৬৫,০০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
সহকারী কমিশনার ভূমি জনাব মোঃ বিল্লাল হোসেন জানান, সরকারের এ ভেজাল বিরোধী অভিযান অব্যাহত আছে এবং থাকবে।


