বেতাগায় স্বল্প মুল্যে ফেয়ারপ্রাইজের চাউল বিতরন

এম এম মেহেদী হাসানঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগায় স্বল্প মুল্যে দরিদ্রদের জন্য ফেয়ার প্রাইজের চাউলবিতরন অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্যানেল চেয়ারম্যান মোঃইউনুসআলীশেখ এর সভাপতিত্বে এবং ইউপি সচিব এম দাউদ আলী স ালনায় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন, আশিষ দাশ ট্রেডাস এর সত্তাধিকার আশিষ কুমার দাশ, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, পুষ্পলকুমার দাশ,নির্মলেন্দু দেবনাথ,ফোরকান শিকারী, জামালউদ্দিন ফকির, অজয়বিশ্বাস,অসিতকুমার দাশ ও মহিলা সদস্যা সন্ধ্যারানী দাশপ্রমুখ। এসময় ৫,৬,৭,৮ ও ৯নং ওয়ার্ডের ৫৪৩জন দরিদ্র-কে ৩০কেজি কওে চাউল বিতরন করা হয়েছে।