বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সের বিতর্কিত পরিসংখ্যক শওকত আলীর অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিল স্বাস্থ্য সহকারীরা। এ পরিসংখ্যক কে নিয়ে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
জানাযায় আসন্ন উপজেলা নির্বাচনে দায়িত্ব পালন করার জন্য হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের তালিকা চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন। কিন্তু পরিসংখ্যক শওকত আলী তালিকা প্রেরন না করায় নির্বাচনের দায়িত্ব পালনের সুযোগ পায়নি হাসপাতালের স্বাস্থ্য সহকারীরা। ফলে বৃহ¯পতিবার ক্ষুদ্ধ হয়ে পরিসংখ্যক অফিসে তালা ঝুলিয়ে দেয় ক্ষুদ্ধ স্বাস্থ্য সহকারীরা। বোরহানউদ্দিন হেলথ এ্যাসিষ্টেন্ট এসোসিয়েশনের সভাপতি আ: গনি বলেন শওকত আলীর গাফিলতীর কারনে স্বাস্থ্য সহকারীরা আসন্ন উপজেলা নির্বাচনে ভোট গ্রহনে অংশ নিতে পারেনি। তিনি বলেন এ পরিসংখ্যক তার ইচ্ছে মতো কাজ করে। সে আমাদের অনেক মিটিংয়ের ভাতায় স্বাক্ষর নিয়ে ভাতা না দিয়ে আত্মসাৎ করে। তার বিরুদ্ধে দুর্নীতির এমন অনেক অভিযোগ আছে বলে জানান। এব্যপারে পরিসংখ্যক শওকত আলী বলেন আমি বিলম্বে নির্বাচন কমিশন থেকে চিঠি পাওয়ায় তালিকা জমা দিতে পারিনি। স্বাস্থ্য সহকারীরা কেন তালা ঝুলিয়েছে তা জানেন না।
এব্যপারে উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: শাহিন বলেন আমি বরিশাল ছিলাম কি হয়েছে তা জানিনা। এদিকে এ রিপোর্ট লেখা সন্ধা ৬.৩০ পর্যন্ত পরিসংখ্যক অফিসে তালা খোলা হয়নি।
উল্লেখ গত বছর হাসপাতালের নার্স মুক্তিযোদ্ধার মেয়ে নাজমা বেগম সরকারী খরচে হজ্ব করতে যাওয়ার আবেদন করলে এ পরিসংখ্যকের গাফিলতির জন্য হজ্বে যেতে পারে নি। এ নিয়ে জাতীয় ও আ লিক পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। কিন্তু সংশ্লিষ্ট প্রশাসন কোন ব্যবস্থা গ্রহন করে নি। স্থানীয়দের ভাষ্য মতে, এ পরিসংখ্যক এ হাসপাতালে দীর্ঘ ২৫বছর যাবৎ কর্মরত আছেন।


