বোরহানউদ্দিনে এমপি মুকুল সমর্থকদের ধারাবাহিক মিছিল

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে নমিনেশনকে কেন্দ্র করে বর্তমান জনপ্রিয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল (এমপি)‘র সমর্থকদের মিছিলে মিছিলে বোরহানউদ্দিন বাজার মুখরিত।
জানা গেছে, গত ২১ই সেপ্টেম্বর রবিবার সন্ধার পর থেকেই নিয়মিত এমপি আলী আযম মুকুলের বাসভবন থেকে শুরু করে বাজার প্রদিক্ষন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। উপজেলা আওয়ামীলীগের আয়োজনে কুতুবা ইউপি সদস্যদের নেতৃত্বে , পৌরসভা ওয়ার্ড কাউন্সিলর, উপজেলা ও পৌরসভা শ্রমীকলীগ, উপজেলা ও পৌরসভা ছাত্রলীগ, উপজেলা ও পৌরসভা যুবলীগ, উপজেলা ও পৌরসভা সেচ্ছাসেবকলীগসহ আওয়ামীলীগ ও এর অংগসংগঠনের নেতারা মিছিলে মিছিলে বোরহানউদ্দিন বাজার মুখরিত রেখেছে। সর্বশেষ ২৭ই সেপ্টেম্বর বৃহস্পতিকবার সন্ধার পরও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহজ্ব রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহমদ উল্ল্যাহ, উপজেলা আ“লীগের সাস্থ বিষয়ক সম্পাদক দ্বীন ইসলাম রুবেল, অংশগ্রহনের মিছিল শুরু হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক মোহাম্মদ আলী হীরা, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটির মো: লিটন, সবুজ, খোকন শিকদার, সুজন হাওলাদার, আকতার হাওলাদার, আওলাদ হাওলাদার, গিয়াসউদ্দিন লিটন ,মো: বাছেদ, মো: কবির প্রমুখ। পৌরসভা সেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক হাসান মো: জোহেবসহ পৌরসভা সেচ্ছাসেবকলীগের অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, ২৮ই সেপ্টেম্বর এমপি মুকুল তার নির্বাচনী এলাকা বোরহানউদ্দিন-দৌলতখানে ল যোগে বোরহানউদ্দিনে গমন করবেন।