বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনের পৌর ৪নং ওয়ার্ডের শিউলি বেগমের বাড়িতে জমি সংক্রান্ত বিষয়ের জের ধরে হামলার অভিযোগ রয়েছে প্রতিপক্ষ মো: ছালেম ও তার গংদের বিরুদ্ধে।
মামলার এজহার সুত্রে জানা যায়, গত ১৩ ই মে রবিবার রাত অনুমান ৯টা ৩০ মিনিটে জায়গা জমি নিয়ে পুর্ব শত্রæতার জের ধরে পাশের বাড়ির মো: ছালেম, মো: সেলিম, মো: মিলন, মো: ইসমাইল সহ তার সঙ্গীয়রা বে-আইনীভাবে ঐক্যবদ্ধ হয়ে দেশীয় অ¯্র সস্্ের সজ্জিত হয়ে জোরপুরর্বক ঘরে প্রবেশ করে বাসার লোকজনকে এলোপাথারী মারধর করে । এসময় মামলার ১ নং আসামী মামলার বাদী শিউলি বেগমকে হত্যাচেষ্ঠা চালায় এবং তার গলায় থাকা ৪৫,০০০টাকা মুল্যের স্বর্নের চেইন, কানে থাকা২৩,০০০টাকা মুল্যের কানপাশা, বাসায় থাকা নগদ ৪৫,০০০টাকা জোরপুর্বক নিয়ে যায়। একই সাথে বাসার আসবাবপত্র ভাংচুর করে প্রায় ৩০,০০০টাকার ক্ষতিস্বাধন করে। এরপর আর্তচিৎকারে পাশের বাড়ির লোকজন ছুটে আসলে প্রান নাশের হুমকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানায় ধারা ১৪৩,৪৫৭,৪৪৮,৩২৩,৩০৭,৩৫৪,৩৭৯,৪২৭,৫০৬(২য় অংশ) এ মামলা নং ১৯,তাং ১৪/০৫/২০১৮ইং ।


