বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের ৮জনকে পিটিয়ে মারাত্বক ভাবে জখম করছে প্রতিপক্ষ লালু গংরা । ঘটনাটি ঘটেছে উপজেলার দেউলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সোমবার সন্ধার সময় । এঘটনায় থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
আহত আইয়ুব আলী,শাহেআলম জানান লালু গংদের সাথে ৭ একর ৯ শতাংশ জমি নিয়ে তাদের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় স্থানীয় থানায় তারা একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগরে প্রেক্ষিতে বিষয়টি ফয়সালার জন্য কয়েকবার ইউনিয়ন পরিষদ ও থানায় শালিশ বিচারের আয়োজন করেন । আয়োজন করা হলেও প্রতিপক্ষ লালু গংরা শালিশ বিচারে উপস্থিত হননি। এরই ধারাবাহিকতায় সোমবার লালু গংরা বিরোধীয় জমিতে জোর করে ধানের চারা রোপন করতে গেলে আইয়ুব আলী গংরা বাধা দেয়। বাধা দিলে লালু, আবুল কাশেম, জাহাঙ্গীর,কয়সর,মন্নান,আনোয়ার, সত্তর মোল্লা,ফারুক,জসিম,রাকিব, রাসেল, সোহাগ,হুমায়ন সহ একদল ভাড়াটিয়া সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়।হামলায় আইয়ুব আলী (৫০),শাহজালাল (৫৫).আক্তার (৩৫) ,সুমন (৩০). সুজন (২৮).নাছির (৩২),সমমেহের(৫০),নিলুফা(৪৫) গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে আইয়ুব আলী ও শাহজালালের অবস্থা গুরুত্বর। এব্যপারে প্রতিপক্ষ লালু গংদের সাথে যোগাযোগের চেষ্টাকরলে তাদের পাাওয়া যায়নি।


