বোরহানউদ্দিনে জ্বীন প্রতারক আটক

আ আজিজি: বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনের ফুলকাচিয়া ইউনিয়ন থেকে
রুহুল আমিন (৩২) নামে এক জ্বীন প্রতারককে আটক করেছে থানা পুলিশ ।
থানা সুত্র জানায়, বৃহস্পতিবার রাত ৪ ঘটিকার সময় গোপন সংবাদের
ভিত্তিতে এসআই নাসির সঙ্গীয় ফোর্স নিয়ে রুহুল আমিন কে নিজ বাড়ি থেকে আটক
করে। তার বিরুদ্ধে বোরহানউদ্দিন সহ দেশের বিভিন্ন জেলার জন সাধারনের ও প্রবাসী
দের নিকট থেকে বিকাশ এর মাধ্যমে মোটা অংকের টাকা প্রতারনা করার অভিযোগ আছে।
আটকৃত রুহুল আমিন স্থানীয় নুরুল ইসলামের ছেলে ।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ(ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্ততা নিশ্চিত
করে বলেন, আজ(শুক্রবার) তাকে প্রতারনার মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।