বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনের মির্জাকালু ল ঘাটের নৌ-পুলিশফাড়ির বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ দিয়ে সংবাদ প্রকাশ করে স্থানীয় কতিপয় অসাধু সাংবাদিক।
সুত্র জানায়, গত ৭ই নভেম্বর বুধবার আজকের বরিশালসহ আ লিক কিছু পত্রিকায় বোরহানউদ্দিনে নৌ-পুলিশের বিরুদ্ধে চাদাঁ আদায়ের অভিযোগ“ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। সেখানে আলিমুদ্দিন ঘাটের কিছু মাঝীর নাম উল্লেখ করা হয় এবং একটি বিকাশ নম্বর উল্ল্যেখ করা হয়। বিষয়টি আলিমুদ্দিন ঘাটের মাঝী ও ব্যবসায়ীদের দৃষ্টিগোচর হলে তারা অন্যান্য সাংবাদিকদের কাছে অভিযোগ জানায়, যে তারা অবরোধের সময় মাছ শিকার করেন না, নৌপুলিশ টাকা চায়নি , তারা কাউকে টাকাও দেননি। তাই বিষয়টি তদন্তের জন্য সাংবাদিকরা নিউজে যাদের নাম উল্ল্যেখ করা হয়েছে মো: বেলাল মাঝী, জসিম মাঝী, আক্তার মাঝী, নুরনবী মাঝী, বিল্লাল মাঝীসহ আরো কয়েক জনের বক্তব্য নেয়া হয় । তাদের সবার কথা একটাই আমরা কাউকে টাকাও দেইনি কোন সাংবাদিকককে বক্তব্যও দেইনি। কিছু সাংবাদিক আমাদের বিরুদ্ধে নৌ-পুলিশকে রাগান্ধিত করার জন্য একাজ করেছে বলেও দাবী তাদের। আর যে বিকাশ নম্বরটা উল্ল্যেখ করা হয়েছে , ট্রাকিং করে দেখা গেছে সেটার লোকেশন ভোলার বাইরে এবং সিমের মালিক হিসেবে যার নাম দেয়া হয়েছে সে সিমের মালিক না। আর এসব নিয়ে ঘাটের লোকজন এবং মাঝীদের মধ্যে সাংবাদিকদের প্রতি চাপা ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে নৌ-ফাড়ির ইনচার্জ মো: মমিন উদ্দিন জানান, ঘটনার সময় আমি ঢাকার মিটিংএ ছিলাম, সেসময় এএসআই মনির কিছু জাল আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করেছে। কিন্তু যে সংবাদটা প্রকাশ হয়েছে সেটা অসত্য এবং আমাদের মানহানি করার জন্য এটা করা হয়েছে।


