বোরহানউদ্দিন প্রতিনিধিঃ হিন্দু সম্প্রদায়ের দূর্গাপুজা উপলক্ষে ভোলার বোরহানউদ্দিনে ২০ টি পুজা মন্ডপে নিজ তহবিল হতে ৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল।এর পর তিনি মঙ্গলবার দিবাগত রাতে সকল পুজা মন্ডপ ঘুরে ঘুরে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় করেন ও তাদের সুবিধা অসুবিধার কথা শুনেন। বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বিশ্ব মানবতার মা শেখ হাসিনার সময়ে মানুষ ধর্ম-বর্ন নির্বিশেষে শান্তিতে বসবাস করছেন। শক্ত হাতে জঙ্গি সন্ত্রাস, মাদক নিয়ন্ত্রন করছেন।
তিনি দেশের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে পূণরায় নৌকায় ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও আ’লীগ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অনীল কুমার দাস, সম্পাদক ইন্দ্রজিৎ দে, সকল পুজা মন্ডপের সভাপতি. সম্পাদক সহ হিন্দু সম্প্রদায়ের লোকজন। এ ছাড়া প্রতিটি পুজা মন্ডপে সরকারীভাবে ৫’শ কেজি চাল বরাদ্ধ দেন।


